উত্তরদিনাজপুর

যাত্রীদের দুর্ভোগ কমাতে অনলাইন পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন

এবার থেকে অনলাইনেই সরকারি বাসের টিকিট পাবেন যাত্রীরা। এমনই উদ্যোগ গ্রহন করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ডিভিশন। অনলাইনে বাসের টিকিট যাত্রীরা পেতে পারেন তা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ ডিপো অফিসে। এতদিন কলকাতা, শিলিগুড়ি বা বালুরঘাট যেতে হলে দুঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে বাসের টিকিট কাটতে হতো যাত্রীদের। এনিয়ে সমস্যাও হত। লাইনে দাঁড়িয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে অনলাইন পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপো।
             রায়গঞ্জ ডিপো ইনচার্জ সুমিত ভৌমিক জানান, খুব শীঘ্রই এই পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা। রায়গঞ্জ-কলকাতা রকেট সার্ভিস, রায়গঞ্জ- শিলিগুড়ি এসি বাস, রায়গঞ্জ-বালুরঘাট এসি বাস কিংবা দুরপাল্লার কোনও বাসে সফর করতে হলে এখন থেকে বাড়িতে বসেই অনলাইনে সেই বাসের টিকিট কেটে সীট বুক করে রাখতে পারবেন যাত্রীরা। মোবাইলের মাধ্যমেও টিকিট কেটে সীট বুক করে রাখতে পারবেন যাত্রীরা। ফলে আর ২-৩ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে বাসের টিকিট কাটার হয়রানিতে পরতে হবে না যাত্রীদের। আগামি ৮-৯ তারিখের মধ্যে এই পরিষেবা চালু হবে বলে আশাবাদী তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/6-QK8DQu-3g